ঋণখেলাপির মামলায় অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াকে আনা হচ্ছে ভারতে। বিশেষ বিমানে তাকে লন্ডন থেকে ভারতে উড়িয়ে আনা হচ্ছে বলে জানা গিয়েছে। তাকে নিয়ে আসছেন এনফোর্সমেন্ট ও সিবিআই ডিরেক্টরেটের আধিকারিকেরা। মুম্বই বিমানবন্দরে তাকে নামিয়ে প্রথমে মেডিকেল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করবে। যদি এদিন রাতের মধ্যেই মালিয়া এসে পৌঁছন তাহলে তাকে সিবিআই হেফাজতে রাখা হবে। পরের দিনের বেলায় আদালতে পেশ করা হবে। আর যদি আনতে সকাল হয়ে যায় তাহলে সেখানে থেকেই তাকে মেডিকেল পরীক্ষার পর সরাসরি আদালতে নিয়ে যাওয়া হবে।
ব্রিটিনের আদালতকে জানানো হয়েছে ভারতে আনার পরে বিজয় মালিয়াকে জেলের একটি বিশেষ নিরাপত্তার সাথে রাখা হবে। মালিয়াকে রাখা হবে ভারতের আর্থার রোড জেলে। এই আর্থার রোড জেলে বিখ্যাত সমস্ত সন্ত্রাসবাদী থেকে শুরু করে নানা ঘটনায় শীর্ষ অপরাধীরা দিন কাটিয়েছে। মুম্বই হামলার সাজাপ্রাপ্ত পাকিস্তানি জঙ্গি আজমল কাসভ এই জেলে ছিল। এছাড়াও আবু সালেম, ছোটা রাজন, মোস্তাফা দোসা, পিটার মুখার্জির মতো অনেকেই এই জেলে দিন কাটিয়েছে। ১৭ টি ব্যাঙ্কের মোট ৯ হাজার কোটি টাকার ঋণ খেলাপির মামলায় অভিযুক্ত বিজয় মালিয়া। গত ১৪ মে তাকে ব্রিটেনের আদালত ভারতের প্রত্যর্পণের নির্দেশ দেয়।